সোমবার, নভেম্বর ২, ২০২৬

ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ হবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় : রিজভী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেশে ফ্যাসিবাদ সৃষ্টির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবার এবং দুস্থ–অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জনগণের ভোটের অধিকার সুরক্ষিত রাখার একটি পরীক্ষিত পদ্ধতি। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে সেই ব্যবস্থার পুনর্জাগরণ দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রত্যাশা আরও দৃঢ় করেছে। তিনি আরও বলেন, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে যে একদলীয় শাসন ও ফ্যাসিস্ট পথে অগ্রসর হওয়ার প্রয়াস ছিল, এই রায় তা প্রতিহত করবে।

তিনি অভিযোগ করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়া সময়োপযোগী সিদ্ধান্ত।

অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবার, দুস্থ ও নির্যাতিতদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ