সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টার প্রতি এই ধন্যবাদ জানানো হয়। সভায় বলা হয়, ১৭ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক শক্তির ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই সনদের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের জন্য ঘোষিত গণভোটকে সঠিক দিকের পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিএনপি।

বিএনপি আরও জানায়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে জনগণের মতামত অপরিহার্য। এ জন্য ঘোষিত গণভোটকে সুষ্ঠু, স্বাধীন ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করার আহ্বান জানায়। দলটি আশা প্রকাশ করে যে আসন্ন নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক সংকট নিরসন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ