মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ফুটবল দলের ম্যাচে হামজা চৌধুরীর উপস্থিতি নিয়ে আশাবাদী কোচ কাবরেরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – আগামী মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, আর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের সঙ্গে শেষ ম্যাচ খেলবে দলটি। তবে চোটের কারণে কিছুদিন ধরেই মাঠের বাইরে থাকা হামজা চৌধুরীর দুই ম্যাচেই উপস্থিতি নিয়ে রয়েছে শঙ্কা।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, তিনি দুই ম্যাচেই হামজাকে পাওয়া যাবে বলে আশা করছেন। হামজা চৌধুরী চোটের কারণে এ মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠের বাইরে আছেন। তার পুনর্বাসনের জন্য ৬-৮ সপ্তাহ সময় লাগতে পারে। কাবরেরা জানান, হামজার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি মাঠে ফেরার সম্ভাবনা রাখেন।

কাবরেরা সাংবাদিকদের বলেন, “হামজা ও লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবকিছু ঠিক থাকলে ৩১ মার্চ সিঙ্গাপুরের ম্যাচে তাকে দেখা যেতে পারে। ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চও আমরা হামজার উপস্থিতি নিয়ে আশাবাদী।”

কোচ আরও জানিয়েছেন, প্রবাসী ফুটবলার শমিত সোমও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহী। কাবরেরা চান, শমিত ঢাকায় থেকেই জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু করুক। ১৬ মার্চ থেকে ঢাকায় ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে তিন-চারটি সেশন শেষে দল ভিয়েতনামে যাবে।

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, “বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তাই র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলের সঙ্গে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছি।”

এছাড়া কাবরেরা বাংলাদেশের নারী ফুটবল দলকে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি আশাবাদী, লড়াকু মানসিকতার সঙ্গে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপেও ভালো ফল করবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ