বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ফারজানা শারমিন পুতুল পদত্যাগের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নাটোর-১ (লালপুর, বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের আগে সোমবার ২২ ডিসেম্বর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব পদে বহাল থাকলে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে হতে পারে। পাশাপাশি নির্বাচনী ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

নাটোর-১ আসনে মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও করপোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসা ফারজানা শারমিন পুতুলের পদত্যাগ স্বচ্ছ ও আইনসম্মত নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার অংশ হিসেবে ধরা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ