শনিবার, জুন ২৭, ২০২৬

ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

পাঠক প্রিয়

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

খিলাফত নয়, মহানবীর শাসনতন্ত্র অনুসরণের আহ্বান বিএইচপি নেতার

অনলাইন ডেস্ক ঢাকা, ২৭ জুন: বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেছেন, মহানবী হজরত...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুলেছে।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ দাবি করেন, ইয়াসিন আরাফাতের দলের কোনো সাংগঠনিক পদ নেই। নির্বাচনের সময় তিনি তাদের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করায় এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে রাস্তা থেকে তুলে নিয়ে ইয়াসিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন আলিফ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইয়াসিন আরাফাত বলেন, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম ও রাসেলসহ কয়েকজন তার প্রতিষ্ঠানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়েও থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ইয়াসিন।

উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে পেঁপের...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing...

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। মোংলা বন্দরের...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের...