শনিবার, আগস্ট ২৯, ২০২৬

প্লে-অফ প্রায় নিশ্চিত মুম্বইয়ের

পাঠক প্রিয়

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না। তার অবর্তমানে ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। যাদবের ৪৩ বলে ৭৯* রানের ইনিংসে ভর করেই ব্যাঙ্গালোরকে হারিয়ে শেষ চারে যাওয়া একরকম নিশ্চিত করে ফলেছে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার আরসিবির দেয়া ১৬৫ রানের লক্ষ্যটা ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বই।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক কায়রন পোলার্ড৷ চোটের কারণে ছিলেন না রোহিত শর্মা৷ ব্যাঙ্গালোরের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন তরুণ দেবদত্ত পাড়িক্কল এবং জশ ফিলিপ৷ উদ্বোধনী জুটিতে ৭১ রান জমা করেন তারা৷ কিন্তু ফিলিপ ফিরতেই পর পর উইকেট হারাতে থাকে আরসিবি।একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি, এ বি ডেভিলিয়ার্সরা। তবে টলানো যায়নি পাড়িক্কলকে৷ তার ৪৫ বলে ৭৪ রানের সুবাদে ২০ ওভারে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাঁড়ায় ১৬৪/৬। পাড়িক্কল বাদে বড় ইনিংস এসেছে শুধু ফিলিপের ব্যাট থেকে (৩৩ রান)। মুম্বইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জশপ্রীত বুমরা। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।

একই সঙ্গে এ দিন আইপিএল-এ ১০০ উইকেট নেওয়ার নজিরও গড়েন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার ঈষাণ কিষান এবং কুইন্টন ডি কক। প্রথম উইকেটে ৩৭ উঠলেও ইনিংসকে টানতে পারেননি দু’জনের কেউই৷ তিন নম্বরে নেমে মুম্বই ইনিংসের হাল ধরেন সূর্যকুমার যাদব। মাত্র ২৯ বলে অর্ধশত পূর্ণ করেন তিনি। মাঝে পর পর কয়েকটি উইকেট হারালেও মুম্বই ইনিংসকে চাপে ফেলতে দেননি সূর্য। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিতে নিশ্চিত করেন জয়।
১২ ম্যাচে মুম্বইয়ের সংগ্রহ ১৬ পয়েন্টে। শেষ চারে জায়গা একরকম পাকাই বলা যায় তাদের। অন্যদিকে ব্যাঙ্গালোর ১৪ পয়েন্টেই আটকে থাকলো। দিল্লি, পাঞ্জাব, কলকাতা, হায়দরাবাদ ও রাজস্থানের সঙ্গে প্লে অফ নিশ্চিতের লড়াই করতে হবে কোহলির দলকে।

সূএ:মানবজমিন

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ