রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

প্রার্থী তালিকায় রদবদল: বিএনপির চূড়ান্ত ঘোষণা আজ–কাল

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে পূর্বঘোষিত প্রাথমিক ২৭২ আসনের তালিকায় রদবদল আনা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ শাসনামলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত করেছে দলটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মাঠপর্যায়ের একাধিক জরিপ ও সাংগঠনিক মতামতের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তবে প্রয়োজনে তালিকায় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, “কোনো অবস্থাতেই অভ্যন্তরীণ কোন্দল বরদাশত করা হবে না। ঐক্যবদ্ধভাবেই বিএনপি নির্বাচনে যাবে।”

দলীয় সূত্র জানায়, প্রাথমিক ২৭২ আসনের প্রার্থীদের নিয়ে বিএনপির মতবিনিময় ও তিন দিনের কর্মশালা গত শনিবার শেষ হয়েছে। প্রার্থী পরিবর্তনের লক্ষ্যে বেশ কয়েকজন নতুন মুখকে কর্মশালায় ডাকা হয়েছে। যাঁদের ডাকা হয়নি, তাঁদের কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

বাগেরহাটে প্রায় চূড়ান্ত চার আসন

বাগেরহাট জেলার চারটি আসনে প্রার্থিতা অনেকটাই চূড়ান্ত হয়েছে। এর মধ্যে

  • বাগেরহাট-১ আসনে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল,

  • বাগেরহাট-৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে—কে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে।
    এ ছাড়া বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রার্থী করা হচ্ছে।

চট্টগ্রাম ও অন্যান্য আসনে পরিবর্তনের আভাস

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে। একইভাবে কর্মশালায় আমন্ত্রণ না পাওয়ায় ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টুসহ কয়েকজনের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমন্ত্রণ পাননি চট্টগ্রাম-৬ আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও যশোর-৬ আসনের কাজী রওনকুল ইসলামও।

শরিকদের আসন সমঝোতা

যুগপৎ আন্দোলনের শরিক তিন জোটের কয়েকজন শীর্ষ নেতার আসন নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—

  • নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২),

  • গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬),

  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক (ঢাকা-১২)।

এসব আসনে বিএনপি দলীয় প্রার্থী প্রত্যাহার করবে এবং শরিকরা নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে ভাসানী জনশক্তি পার্টি ও গণফোরামকে আপাতত কোনো আসন না দিলেও ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

ফাঁকা আসন

২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। তাঁরাও ধানের শীষে নির্বাচন করবেন। বাকি আসনগুলো কয়েকটি দল ও মিত্রদের জন্য সংরক্ষিত রয়েছে।

দলের জাতীয় স্থায়ী কমিটির সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই চূড়ান্ত সিদ্ধান্ত। রবিবার রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত হতে পারে এবং আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ