রবিবার, আগস্ট ৯, ২০২৬

প্রত্যেক বিভাগে পর্যটন তথ্যকেন্দ্র

পাঠক প্রিয়

দেশের প্রতিটি বিভাগে একটি করে পর্যটন সংশ্লিষ্ট তথ্যকেন্দ্র করা হবে, বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী । পর্যটকদের কাছে পর্যটন গন্তব্য সম্পর্কিত তথ্য সহজলভ্য করার জন্যই বিভাগীয় পর্যায়ে এসব তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,যে কোনো বিভাগের তথ্যকেন্দ্র থেকে পর্যটকেরা ওই বিভাগের ভৌগলিক সীমার মধ্যে অবস্থিত পর্যটন গন্তব্য সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তথ্য কেন্দ্রগুলোতে পর্যটকদের ট্যুর গাইড, যানবাহন ও আবাসন সম্পর্কিত তথ্য ও সেবা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে লক্ষ্মীপুর জেলার সাথে এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে।
মাহবুব আলী দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন গন্তব্য ও আকর্ষণ সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করতে একটি ইউনিট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই ইউনিট পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে এবং কোনো ধরনের বিচ্যুতি পরিলক্ষিত হলে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করবে।
প্রতিমন্ত্রী এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে নির্দেশ দেন।
লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি উদ্ধার করে ট্যুরিজম বোর্ডেও অর্থায়নে সেটি সংস্কারপূর্বক পর্যটনকেন্দ্রে রূপান্তরের জন্য ওই জেলার জেলা প্রশাসকের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের কোন ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থাপনা যাতে কারো অপদখলে না থাকে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এ কর্মশালায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পর্যটনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন উপস্থিত ছিলেন।

  • বাসস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ