বুধবার, আগস্ট ১২, ২০২৬

পেছনে ফিরে দেখেন ছেলে নেই! গভীর গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে!

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তানোরে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদ তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল। হঠাৎ অসাবধানতাবশত পাশে থাকা গভীর গর্তে নিচে পড়ে যায় সে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা শুরু করলেও গর্তের গভীরতা ও সরু মুখের কারণে সেটি সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে শিশুটিকে জীবিত রাখতে গর্তের ভেতর অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেন। পাশাপাশি খননযন্ত্র ব্যবহার করে সতর্কতার সঙ্গে মাটি কাটার কাজ শুরু হয়েছে। যেকোনো ঝুঁকি এড়াতে উদ্ধারকর্মীরা ধীরে ধীরে পাশ থেকে মাটি খুঁড়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।

শিশুটির মা রুনা খাতুন বলেন, বেলা একটার দিকে মেজ ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এ সময় তাঁর ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। তিনি পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা তিনিও বুঝতে পারেননি, ছেলেও। ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে গেছে। লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে যায়।

শিশুটির বাবা রাকিব ঢাকায় একটি জুট মিলের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন, তবে এখনো পৌঁছাতে পারেননি।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গর্তটি অনেক দিন ধরে খোলা অবস্থায় পড়ে থাকার জন্য সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছেন। ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারে সর্বোচ্চ সতর্কতা নিয়ে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ