বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে দাদিসহ নাতনির নির্মম হত্যা

পাঠক প্রিয়

পাবনা প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে শুক্রবার মধ্যরাতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুন এবং তার ১৫ বছরের নাতনি জামিলা আক্তার। স্থানীয় ও পুলিশের ধারণা, নাতনিকে অপহরণের চেষ্টা করতে গিয়ে দাদিকে হত্যা করা হয় এবং পরে কিশোরীকে পাশের সরিষাক্ষেতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, মৃত জামিলার বাবা জীবন জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করতেন। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গে বসবাস করতেন। শুক্রবার রাতে বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন, তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা আবার ফিরে যান। ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিতে চাইলে দাদি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধাকে হত্যা করেন। পরে কিশোরীকে সরিষাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “এটি একটি অত্যন্ত বর্বরোচিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে একাধিক টিম মাঠে কাজ করছে।”

স্থানীয়রা এই হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও আতঙ্ক প্রকাশ করেছেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদনের প্রস্তুতির সময় পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ