সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পিসিবি, ভারত ম্যাচ বর্জন প্রত্যাহারের সম্ভাবনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় যাবে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) যে অনুরোধ পাঠিয়েছে, তা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নজরে আনবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও পাকিস্তান সরকার ইতিমধ্যেই গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছিল। গত সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ বিষয়ে অনড় থাকার কথা জানান। কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটি।

এসএলসির জন্য ভারত–পাকিস্তান ম্যাচের অর্থনৈতিক গুরুত্ব অত্যাধিক। আইসিসির পাশাপাশি টিকিট বিক্রি, আতিথেয়তা ও বাণিজ্যিক আয়ের বড় অংশ এই ম্যাচের ওপর নির্ভর করছে। এ কারণেই শ্রীলঙ্কা বোর্ড পিসিবিকে চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

শ্রীলঙ্কার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পিসিবি। সংবাদ সূত্র জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে থাকার বিষয়টি তুলে ধরেছেন।

কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, শ্রীলঙ্কার অনুরোধ নাকচ করেছে পিসিবি। তবে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিষয়টি সঠিক নয়। নাকভি দেশে ফিরলেই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রীলঙ্কার পাঠানো ইমেইল প্রধানমন্ত্রীকে জানানো হলে, সোমবারের মধ্যে ভারত ম্যাচ বর্জন প্রত্যাহার করা হবে কি না, তা নির্ধারণ করা হতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ