রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

পাঁচ বছর পর আবারও শীর্ষে বিরাট কোহলি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আবারও আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন ভারতের এই তারকা ব্যাটার।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় উঠে এসেছেন কোহলি। একই সঙ্গে তিন নম্বর থেকে দুইয়ে উন্নীত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

সবশেষ ২০২১ সালে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এরপর দীর্ঘ সময় ধরে এই জায়গা দখলে রেখেছিলেন পাকিস্তানের বাবর আজম। ২০২২ সালে একপর্যায়ে সেরা দশের বাইরে চলে গেলেও ২০২৩ সাল থেকেই শুরু হয় কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০২৫ সালের শেষ দিকে তিনি উঠে আসেন দুই নম্বরে, আর এবার রোহিত শর্মাকে টপকে আবারও এক নম্বরের মুকুট পরলেন।

কোহলির উত্থান ছাড়া শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে ভারতের কেএল রাহুল ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল বর্তমানে আছেন ১১তম স্থানে, আর নিসাঙ্কার অবস্থান ১৪ নম্বরে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে রয়েছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। শীর্ষ ৫০-এর মধ্যে থাকা আরেক বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্তের অবস্থান ৪১তম।

অন্যদিকে, ওয়ানডে বোলার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন আফগানিস্তানের আরেক তারকা আজমাতুল্লাহ ওমরজাই।

সব মিলিয়ে কোহলির এই অর্জন আবারও প্রমাণ করল, সময়ের সঙ্গে লড়াই করে শীর্ষে ফেরার ক্ষমতা খুব কম ক্রিকেটারেরই থাকে—আর বিরাট কোহলি সেই বিরল তালিকারই একজন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ