সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

পন্টিংয়ের চোখে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ অভিশেক শার্মা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অভিশেক শার্মাকে ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। ভারতের আগ্রাসী এই ওপেনারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। শুধু তাই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের দৌড়েও অভিশেককে এগিয়ে রাখছেন তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত শিরোপা জিতলেও তখনো জাতীয় দলে অভিষেক হয়নি অভিশেক শার্মার। বিশ্বকাপের পরপরই জিম্বাবুয়ে সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। অভিষেক ম্যাচে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই মাত্র ৪৬ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের আগমনী বার্তা জানান দেন। এরপর থেকে ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষ বোলারদের ওপর চালিয়ে যাচ্ছেন রীতিমতো তাণ্ডব।

এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২টি সেঞ্চুরি ও ৮টি ফিফটিতে অভিশেকের রান ১ হাজার ২৯৭। ব্যাটিং গড় ৩৭.০৫, আর স্ট্রাইক রেট চোখধাঁধানো ১৯৪.৭৪—যা তাকে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যানে পরিণত করেছে।

অভিজ্ঞতার বিচারে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি অভিশেক। তবে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে যে তার আলাদা সক্ষমতা আছে, সেটি প্রমাণ করেছেন এশিয়া কাপে। ভারতের শিরোপা জয়ের পথে সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে রিকি পন্টিং বলেন, “সে একজন তারকা। অভিজ্ঞতার ঘাটতি তার জন্য নেতিবাচক নয়, বরং ইতিবাচক হতে পারে। আমার বিশ্বাস, সে এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারে এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও জিততে পারে। আমি তাকে এতটাই ভালো মনে করি। যদি সে সফল হয়, ভারতকে হারানো হবে আরও কঠিন। আর যদি ব্যর্থ হয়, তাহলে ভারতও অন্য দলগুলোর মতোই নড়বড়ে হয়ে যাবে। এই বিশ্বকাপে ভারতের জন্য সে ভীষণ গুরুত্বপূর্ণ।”

ক্যারিয়ারের শুরুর দিকেই পন্টিংয়ের সরাসরি সংস্পর্শে এসেছিলেন অভিশেক। সেই স্মৃতিচারণ করে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, “আমি ছিলাম তার প্রথম আইপিএল কোচ। ১৭ বছর বয়সে দিল্লির হয়ে আমার অধীনেই তার অভিষেক হয়। প্রথম বলেই বোলারের মাথার ওপর দিয়ে চার বা ছক্কা মেরেছিল, ক্লাসিক শটে পোজ ধরে রেখেছিল। তখনই বোঝা গিয়েছিল, ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে।”

দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ার সময় পন্টিং আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে ধরে রাখতে। “আমি বারবার অনুরোধ করেছিলাম—ওকে ছাড়ো না, নিশ্চিত একদিন সুপারস্টার হবে। আজ সেটাই সত্যি হয়েছে,” যোগ করেন তিনি।

২০১৮ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হয় অভিশেক শার্মার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ছয় নম্বরে নেমে প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে চার মারেন। সেদিন ১৯ বলে চার ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

পরের মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন অভিশেক। সেখানেই টানা সাত মৌসুম খেলেছেন তিনি। বিশেষ করে শেষ দুই মৌসুমে তার ব্যাটে ঝড় উঠেছে। ২০২৪ আইপিএলে ২০৪.২১ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করে জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৫ আসরেও ১৯৩.৩৯ স্ট্রাইক রেটে করেন ৪৩৯ রান।

সব মিলিয়ে অভিশেক শার্মা এখন ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। বিশ্বকাপের মঞ্চে তার ব্যাটে যদি আবারও ঝড় ওঠে, তাহলে শিরোপার পথে ভারতকে থামানো সত্যিই কঠিন হয়ে পড়বে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ