শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদত্যাগ করতে চান ঢাবির উপাচার্য নিয়াজ আহমেদ খান

পাঠক প্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পত্র জমা দেননি বলে জানান।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, অংশীজনদের সহযোগিতায় আমরা সেই বিশেষ পরিস্থিতি অতিক্রম করতে পেরেছি। এখন মনে হচ্ছে দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে পৌঁছেছি এবং আমি সরে দাঁড়াতে চাই। আমি ডেপুটেশন থেকে অব্যাহতি চাইব এবং আমার মূল কাজ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতায় ফিরে যাব।”

তিনি আরও বলেন, “আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের যে স্মুথ ট্রানজিশন দরকার, যদি সরকার বা অংশীজনরা আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আরও কিছু সময় দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত আছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমেদ খান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ