মঙ্গলবার, জুন ২, ২০২৬

পঞ্চগড়-১ আসনের ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি প্রার্থীর

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনের ৬৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এ বিষয়ে তিনি গত রবিবার পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।

জেলা প্রশাসকের কাছে দেওয়া চিঠিতে ব্যারিস্টার নওশাদ বলেন, পঞ্চগড়-১ নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণে দেখা গেছে, কিছু কেন্দ্র ভৌগোলিক অবস্থানগত কারণে এবং প্রভাব বিস্তারের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। এসব কেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, মোবাইল টিম সক্রিয় রাখা এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার দাবি জানান তিনি।

ঝুঁকিপূর্ণ তালিকায় আটোয়ারী উপজেলার ২৪টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ছাটবারআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নম্বর বরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলপুখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানবারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বার আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুখ্যাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়সিংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পঞ্চগড় সদর উপজেলার ২৭টি কেন্দ্রও ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—গলেহা উচ্চ বিদ্যালয়, কামাত কুঞ্জ কাজলদিঘী সরকারি উচ্চ বিদ্যালয়, ঘটবর টুনিরহাট দাখিল মাদ্রাসা, পতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবানুচী বরকতিয়া দাখিল মাদ্রাসা, পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম মহিলা কলেজ ও দেবনগরিয়া উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্র।

এছাড়া পঞ্চগড় পৌরসভার পঞ্চগড় উচ্চ বিদ্যালয় (পূর্ব অংশ) জালাসী, নূরুল আলা নুর কাদির মাদ্রাসা, তুলার ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালান্দিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালান্দিগছ ফাজিল মাদ্রাসা, মুনিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালবাহান উচ্চ বিদ্যালয়ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে।

বিএনপি প্রার্থী দাবি করেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ