মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

পঞ্চগড়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া জনগোষ্ঠী বেশি ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুই দিন—শুক্রবার ও বৃহস্পতিবার—একই তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে টানা তিন দিন ধরে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

ভোর ও রাতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাপের তীব্রতা কম থাকছে। এর সঙ্গে মাঝেমধ্যে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ