
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি চরে নৃত্যশিল্পী রূপার উপর বর্বরোচিত হামলা, শ্লীলতাহানি, ধর্ষণের অপচেষ্টা হয়েছে।
দুর্বৃত্তরা তাঁকে রাস্তায় ফেলে হাত পা বেঁধে চুল কেটে, মুখে চুনকালি দিয়েছে। এটা বাংলাদেশের সকল নারীদের মুখে চুনকালি দিয়েছে। তাদের শাস্তি দাবি করে এখনো পর্যন্ত কোনো নারী নেত্রী কিংবা নারীরা ফেইসবুকে স্ট্যাটাস দিল না অথচ পুরুষেরা দিল।
আমার ফেইসবুকে অনেক নারী নেত্রী আছে অনেক লম্বা লম্বা লেকচার দেয় তাদের পোস্টও ওকে নিয়ে কোন স্ট্যাটাস দেখলাম না । তারা মনে হয় অনেক আগেই মুখে চুনকালি মেখে রেখেছে। এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
কমল দাস এর ফেসবুক আইডি থেকে সংগৃহীত।


