বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

নির্বাচিত হলে গোপালগঞ্জকে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব : এস এম জিলানী

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, নির্বাচিত হলে তিনি এই জনপদকে শান্তি ও সম্প্রীতির চারণভূমিতে পরিণত করবেন।

শুক্রবার রাত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। স্বাধীনতার পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখতে আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।”

এস এম জিলানী আরও বলেন, নির্বাচিত হলে তিনি মাদক মুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।

অনুষ্ঠানে কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল করীমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সমাজকর্মীরা বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ