শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান দুলুর

পাঠক প্রিয়

নাটোর প্রতিনিধি

নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শহীদদের রক্তের বিনিময়ে দেশের মানুষ দীর্ঘ ২০ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। নির্বাচন সামনে রেখে বিচার দাবিতে যমুনা ও শাহবাগে অবস্থান কর্মসূচিকে ঘিরে ‘ফ্যাসিবাদী সুযোগসন্ধানী মহল’ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত না হয়। দেশের স্বাভাবিক পরিস্থিতি ও অগ্রযাত্রা থামিয়ে দিতে একটি মহল কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, জন গমেজ, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী ও মহুয়া নূর বাবু প্রমুখ।

এর আগে বিকেলে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে জেলা জিয়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলু।

জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দুলু আগামী চারদিন জিয়া পরিষদের নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে এবং তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ