শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, বৃহস্পতিবার — সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “আমরা এই ন্যক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। এহেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে রুদ্ধ করার যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না।”

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। “ইনশাআল্লাহ, জনগণই শেষ পর্যন্ত বিজয়ী হবে,”—বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, তার পেটের ডান পাশে গুলি লেগেছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে। তিনি অবিলম্বে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ