শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

নির্বাচন ছাড়া বিকল্প নেই: কুড়িগ্রামে মান্না

পাঠক প্রিয়

কুড়িগ্রাম প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ইচ্ছা প্রকাশ করুক।” রবিবার কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মান্না বলেন, নির্বাচন কমিশনের ঘোষণার ক্ষেত্রে অস্পষ্টতা ও বারবার সিদ্ধান্ত পরিবর্তন উদ্বেগ বাড়াচ্ছে। তিনি জানান, আগে ইসি চলতি মাসের ৭–৮ তারিখের দিকে তফসিল ঘোষণার কথা বলেছিল। পরে ১১ ডিসেম্বরের কথা শোনা গেলেও এখন কমিশন বলছে— “নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না, তারা দেখছে।”

মান্নার ভাষ্য, রোজার আগে নির্বাচন সম্পন্ন করা জরুরি। কারণ, “নির্বাচন যত বিলম্বিত হবে, ততই শঙ্কা বাড়বে।” তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের আস্থা পুনরুদ্ধারের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের যত দ্রুত অবস্থান স্পষ্ট করা উচিত।

নাগরিক ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে মান্না আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া দেশে কোনো বৈধ সরকার বা নেতৃত্ব টেকে না। তাই বিলম্ব না করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সমাধানের একমাত্র পথ।


সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ