শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নির্বাচনে বিজয়ী হলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা প্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, “খাল খনন কর্মসূচি গ্রামাঞ্চলে যেমন জনপ্রিয়, ঠিক তেমনি শহর এলাকাতেও এটি অত্যন্ত কার্যকর হবে। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, পানির সংরক্ষণ এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটারের রিচার্জ করা সম্ভব হবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “গত বছর নোয়াখালী অঞ্চলে যে বন্যা হয়েছিল, যদি সেই পানি একটি ৫০ স্কয়ার মাইল রেডিয়াসের সুইমিং পুলে রাখার চেষ্টা করতাম, তবে পানি মাত্র ৭ দিনে চলে যেত। তবে খাল খননের মাধ্যমে এই পানি ধরে রাখা সম্ভব হবে।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, খাল খননের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের লেভেল রক্ষা এবং আর্সেনিক দূষণ হ্রাস করা সম্ভব হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ এর ঘোষণা অনুষ্ঠানে চীনের, পাকিস্তানের, ইউরোপীয় রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ব্রিটেনের প্রতিনিধি এবং দেশের শীর্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক, শিক্ষক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ মোট ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ