রবিবার, আগস্ট ৯, ২০২৬

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে : বিএইচপি

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরা। তারা বলেছেন, নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীরা এই চক্রান্তে জড়িত।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস্ আজ পার্টির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার মাহফিলে জাতীয় নির্বাচন আসন্ন হলেই নির্বাচন বানচাল করার অপচেষ্টা করা হয়। দেশ একটি জাতীয় সংকটের মুখোমুখি হয়। প্রায় দীর্ঘ তিন যুগ ধরে চলছে ভোটাধিকারের আন্দোলন-সংগ্রাম। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সমমনা দলগুলোর দুর্বার আন্দোলনের চাপের মুখে ১৯৯৬ সালে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করেছিল। তখন শুধুমাত্র সরকারি দলের সংসদ সদস্যদের ভোটে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছিল তা নয়; বরঞ্চ সংসদের এক তৃতীয়াংশ সদস্যদের ভোটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাস হয়েছিল। তবে কিছু ত্রুটি ছিল। নিরপেক্ষ কোন ব্যক্তি নেই। আর অনির্বাচিত সরকার সংবিধানের মূল ভিত্তি গণতন্ত্রের পরিপন্থী। এই দুটি ত্রুটির কারণে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করেছিল।

তিনি আরও বলেন, বড় দুটি রাজনৈতিক জোট ইচ্ছা করলে ত্রুটিমুক্ত একটি নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি করতে পারতো। কিন্তু তারা তা করেননি। এই সুযোগে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। তারা নির্বাচন বানচাল করে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

সুফি সামস্ বলেন, বড় দুটি জোটের কাছে অনুরোধ, ষড়যন্ত্রকারিদের ষড়যন্ত্র বানচাল করে দিন। বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির “নির্বাচনকালীন সর্বদলীয় সরকার” এর রূপরেখাটি বিবেচনা করুন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার বাস্তবায়ন করা হলে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে দেশকে রক্ষা করুন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ