সোমবার, মে ১৮, ২০২৬

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

পাঠক প্রিয়

সিলেটে ইতিহাস গড়লেন মোহাম্মদ আব্বাস, বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ

অনলাইন ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার Mohammad Abbas। বিদেশের মাটিতে ১০০ টেস্ট...

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে খোলা থাকবে অফিস

অনলাইন ডেস্ক আসন্ন Eid al-Adha উপলক্ষে টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয়...

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৫ জনের

অনলাইন ডেস্ক চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন...

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। চলমান পাকিস্তান সিরিজেও বল হাতে আগুন ঝরিয়ে আলোচনায় রয়েছেন এই ডানহাতি পেসার।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে দলকে বড় সাফল্য এনে দেন নাহিদ। আর সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ধারাবাহিক এমন পারফরম্যান্সের পর চারদিক থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

প্রথম টেস্টে মিরপুরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির বাউন্সারের মুখোমুখি হয়েছিলেন নাহিদ। পরে বল হাতে একই অস্ত্রে শাহীনকে ঘায়েল করে যেন মাঠেই জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “বাউন্সার দিতে ভাববো কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না।”

এদিকে পাকিস্তানের ইনিংসে বাবর আজমসালমান আলি আগার জুটি যখন প্রতিরোধ গড়ে তুলছিল, তখন বাবরকে ফিরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন নাহিদ। বাবরকে পাঁচ দেখায় তিনবার আউট করলেও এই সাফল্যকে আলাদা গুরুত্ব দিতে নারাজ তিনি।

নাহিদের ভাষ্য, “প্রত্যেক ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে। প্রত্যেকটি উইকেটই আমার ও দলের জন্য গুরুত্বপূর্ণ। কোনো ব্যাটসম্যান বড় নাম বলেই তাকে আলাদা করে আউট করা যায় না। আমি আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দলকে সাহায্য করতে চাই।”

সাম্প্রতিক সময়ে জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন ফরম্যাটেই উজ্জ্বল পারফরম্যান্স করে যাচ্ছেন নাহিদ। তার গতি ও আগ্রাসন মুগ্ধ করেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদেরও। তবে ব্যক্তিগত প্রশংসা নিয়ে খুব বেশি ভাবতে চান না এই তরুণ পেসার।

নাহিদ বলেন, “আগে থেকে বেশি কিছু চিন্তা করছি না। আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে, উপভোগ করছি এবং দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি।”

দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার এখন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম বড় শক্তি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় উচ্চতায় পৌঁছাতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ