শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপন, ইন্টার্ন চিকিৎসক আটক

পাঠক প্রিয়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে সোপর্দ করেছেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার রাতে, যখন একজন নারী চিকিৎসক ওয়াশরুমে কলম সদৃশ একটি ক্যামেরা দেখতে পান। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

পুলিশ ও হাসপাতালের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে শিক্ষার্থীরা ইমনকে শনাক্ত করেন। পরে অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের পরিচালক তাকে হাসপাতালের মধ্যে অবরুদ্ধ রাখেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেন।

হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ দাখিল করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ