শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নারী ক্রিকেটে নতুন ইতিহাস: স্মৃতি মান্ধানার ব্যাটে বিশ্বরেকর্ড

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নারী ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। এক ক্যালেন্ডার বছরে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ে বিশ্ব নারী ক্রিকেটে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্স ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর দাপট দেখিয়ে এই অনন্য কীর্তি গড়েছেন মান্ধানা।

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন স্মৃতি মান্ধানা। একের পর এক ম্যাচে দায়িত্বশীল ও ম্যাচজয়ী ইনিংস খেলে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার নিখুঁত টাইমিং, আত্মবিশ্বাসী শট নির্বাচন এবং ধারাবাহিকতা ভারতের নারী দলকে এনে দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জয়।

এক ক্যালেন্ডার বছরে ওয়ানডেতে স্মৃতি মান্ধানা করেন সর্বোচ্চ ১ হাজার ৩৬২ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডটের সংগ্রহ ছিল ১ হাজার ১৭৪ রান। একই বছরে ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করে তিনি ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও লরা উলভার্ডটের কীর্তিও।

এছাড়াও নারী ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় নারী ক্রিকেটারদের মধ্যে তিনি দ্বিতীয়, এর আগে এই কৃতিত্ব অর্জন করেন সাবেক অধিনায়ক মিতালি রাজ। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—সবচেয়ে কম ইনিংস ব্যাটিং করেই ১০ হাজার রানে পৌঁছেছেন মান্ধানা। তিন সংস্করণ মিলিয়ে তার লেগেছে মাত্র ২৮০ ইনিংস, যেখানে মিতালি রাজের প্রয়োজন হয়েছিল ২৯১ ইনিংস। এ ছাড়া শার্লট এডওয়ার্ডস ও সুজি বেটস এই মাইলফলকে পৌঁছান যথাক্রমে ৩০৮ ও ৩১৪ ইনিংসে।

স্মৃতি মান্ধানার এই রেকর্ড কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব নারী ক্রিকেটের ক্রমবর্ধমান মান ও প্রতিযোগিতার প্রতিফলন। তার এই অর্জনের পর ক্রিকেটবিশ্ব থেকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন ভারতীয় এই ব্যাটার।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, স্মৃতি মান্ধানার ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই পারফরম্যান্স নারী ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নেবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ