রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নাটকীয়তায় ভরা শেষ গেম ডে: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফের চিত্র স্পষ্ট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। শেষ ম্যাচ ডে’র আগে মাত্র দুইটি দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করায় শেষ দিনে জমে ওঠে টুর্নামেন্টের উত্তেজনা। প্রত্যাশিতভাবেই শেষ দিনে একের পর এক নাটকীয় ফলাফলে স্পষ্ট হয়েছে শেষ ষোলো ও প্লে-অফে ওঠা দলগুলোর নাম।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে কাইরাত আলমাতিকে হারিয়ে সবকটি ম্যাচ জিতে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে আর্সেনাল। নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

কারাবাগকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপে তৃতীয় হয়েছে লিভারপুল। ফ্রাঙ্কফুর্টকে ২-০ ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

শেষ দিনে সবচেয়ে বেশি নজর ছিল দুটি ম্যাচে। যেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে বেনফিকা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি ড্র হওয়ায় উভয় দলকেই যেতে হচ্ছে প্লে-অফে।

এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল কাইরাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। শেষ ম্যাচ ডেতে তাদের সঙ্গে বিদায় নিয়েছে মার্সেই, পাফোস, ইউএসজি, পিএসভি আইন্দহোভেন, অ্যাথলেটিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আতালান্তা, বেয়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

গ্রুপ পর্ব শেষে এখন চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষা করছে আরও উত্তেজনাপূর্ণ প্লে-অফ ও শেষ ষোলোর লড়াই, যেখানে ইউরোপের সেরা ক্লাবগুলোর মহারণে চোখ থাকবে ফুটবলপ্রেমীদের।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ