রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নাজমুল ইসলাম ইস্যুতে অনড় ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে ক্রিকেটারদের অনড় অবস্থান ও চলমান টানাপোড়েনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবির একাধিক শাস্তিমূলক পদক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড।

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)-এর দাবির মুখে এম নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন তৈরি হলেও তিনি এখনো বিসিবির পরিচালক পদে বহাল রয়েছেন। এরই মধ্যে বিসিবি তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে এবং অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে তার সব ধরনের কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট হয়নি ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটির একটাই দাবি—এম নাজমুল ইসলামকে বিসিবির পরিচালক পদ থেকে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু কারণ ছাড়া কোনো পরিচালককে সরানোর সুযোগ না থাকায় বোর্ডের পক্ষে ওই দাবি মানা সম্ভব হয়নি। এতে করে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ে বিপিএলের মাঠে। বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ এবং সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচ নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটারই মাঠে নামেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় বিসিবি।

পরিস্থিতি সম্পর্কে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নাজমুল ইসলাম ইস্যুতে ক্রিকেটাররা নতুন করে আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, বিপিএল বন্ধ হয়ে গেলে ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পারিশ্রমিক বিসিবিকেই দিতে হবে। এ অর্থের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা আরও জানান, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্টভাবে বলেছেন—এই অচলাবস্থার কারণে যদি বিপিএল বন্ধ হয়ে যায়, তবে তার দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই নিতে হবে এবং সব ধরনের পেমেন্ট বোর্ডকেই পরিশোধ করতে হবে।

এদিকে সংবাদ সম্মেলনে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, কেবল কমিটির দায়িত্ব থেকে সরিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না। এম নাজমুল ইসলামকে বিসিবির পরিচালক পদ থেকে পুরোপুরি অপসারণ না করা পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

চলমান এই সংকটে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে দ্রুত সমঝোতা না হলে বিপিএলের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সূত্র: জাগো নিউজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ