রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নাজমুল ইসলামের ক্ষমা ও অপসারণ প্রক্রিয়া, শুক্রবার থেকে বিপিএলে ফিরবেন ক্রিকেটাররা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তাকে অপসারণের প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামীকাল শুক্রবার থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে ক্রিকেটাররা উপলব্ধি করেছেন, এই সংকটের প্রভাব জাতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরে পড়তে পারে। বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে, পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ অবস্থায় সব ধরনের খেলা বন্ধ থাকলে এসব দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কোয়াব আরও জানায়, বিপিএলকে তারা দেশের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। ক্রিকেটের সামগ্রিক স্বার্থে তাই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে খেলায় ফেরার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা।

এদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে। ক্রিকেটাররা সেই সময় দিতে রাজি হলেও আশা করছেন, অপসারণের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

একই সঙ্গে কোয়াব প্রত্যাশা প্রকাশ করে জানায়, পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, সে বিষয়ে তাকে প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে। বিসিবিকে এ অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে কোয়াব জানায়, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই বিপিএলে মাঠে নামতে প্রস্তুত ক্রিকেটাররা।

সব মিলিয়ে চলমান অচলাবস্থা নিরসনের পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে, যা দেশের ক্রিকেটের জন্য স্বস্তির বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ