শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘কুরআন কনফারেন্স

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ৮ ডিসেম্বর – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে দুই দিনব্যাপী ‘কুরআন কনফারেন্স ও সীরাহ এক্সিবিশন ২০২৫’ শুরু হয়েছে। ধর্মীয় মূল্যবোধের চর্চা, সঠিক ধর্মীয় অনুভূতির বিকাশ এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানোই মূল লক্ষ্য এই আয়োজনের।

প্রতিবেদনে আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এবং নতুন প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষা ও সীরাহ সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন, “নৈতিক অবক্ষয়, ধর্মীয় ব্যাখ্যার ভুল ধারণা এবং মূল্যবোধের দুর্বলতা দীর্ঘ সময় ধরে জমা হয়ে এ সংকট তৈরি করেছে। তাই আমাদের নতুন প্রজন্মকে সঠিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান সরবরাহ করা অত্যন্ত জরুরি।”

কনফারেন্স ও এক্সিবিশনে দেশবরেণ্য ইসলামী স্কলাররা অংশ নিচ্ছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, এবং সীরাহ সম্পর্কিত বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছেন। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন দেশের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ