সোমবার, মে ১১, ২০২৬

নরসিংদীর হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

পাঠক প্রিয়


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী  উপজেলা পরিষদ হলরমে  উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে  উন্নতমানের বীজ, ১০ কেজি  করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় পৃথক অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুব্রত কান্তি দত্ত, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ রাশেদুল হাসান মাহমুদ প্রমুখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে- কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী প্রণোদনা বিতরণের গুরত্ব তুলে ধরেন। কৃষকরাই দেশের চালিকাশক্তি, তাদের পাশে সব সময সরকার রয়েছে বলে জানিয়ে তিনি বলেন- কৃষিকে আধুনিক ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ