উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্কুলসহ ১৩টি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনগুলোর দেওয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ক্ষতি হয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর এ চিত্র দেখা যায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।স্থানীয়রা জানান, সিদ্ধিরগঞ্জ মজিব মার্কেট সিদ্ধিরগঞ্জ পুল এর পশ্চিম পাশে অবস্থিত। গত ২১/১১ তাং ভুমিকম্পএ ফাটল ধরেছে বেশকিছু জায়গায়।
কারণ হিসেবে ধরা হচ্ছে ১। ভবনটি নির্মান করা হয়েছে ৬ তলা এর পৌরসভার অনুমোদন আছে চার তলার। ভবনটির মূল জমির পরিমান ১০ শতাংশ, ভবনটি আছে ১৬ শতাংশর উপরে। ভবনটির দক্ষিণ পাশে ১৫ ফিট ও উত্তর পাশে ২৫ ফিট একোয়ার করা আছে। আওয়ামীলীগের থানা সভাপতি পদে থাকায় ভবনটি ভাঙ্গতে দেয়া হয়নি। ভবনটির ২তলায় ১টি ব্যাংক আছে যার সিড়ি পার্শ্ববর্তী জমির মালিকের জায়গায় জোরপূর্বক নির্মান করা হয়েছে ভবনটি বর্তমানে ঝুকিপুর্ণ বলে এলাকাবাসী মনে করছে এবংএলাকাবাসী বিষয়টিকে তদন্ত করে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানাচ্ছে। ভবনটির পাশে আজাহার ম্যানশন ফাটল ধরেছেএর দুই তৃতীয়াংশ জমিকংশনদীতে পড়েছে।সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহলায় এলাকায় দুটি, মুক্তিনগর টায়ার মার্কেট গলিতে একটি, নিমাইকাশারী এলাকায় একটি, হীরাঝিল আবাসিক এলাকায় তিনটি, রনি সিটিতে দুটি, ভূমিপল্লিতে একটি, আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডে দুটি এবং ২১ নম্বর রোডের একটি ভবনে ফাটল ধরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হতেই ভবনগুলো তীব্রভাবে দুলতে থাকে। এতে আতঙ্কিত বাসিন্দারা।


