শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নতুন টুর্নামেন্ট ‘রাইজিং স্টার্স’ আসছে ফেব্রুয়ারিতে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ শেষ হওয়ার পর আন্তর্জাতিক প্রস্তুতির সুযোগে শূন্যতা পূরণ করতে নতুন একটি টুর্নামেন্ট চালু করছে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট’।

বিসিবির মিডিয়া কমিটি সূত্রে জানা গেছে, “অনূর্ধ্ব-১৯ দলের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো প্রতিযোগিতা এতদিন ছিল না। নতুন এই টুর্নামেন্টটি বিসিএলের আদলে হলেও অংশ নেবেন শুধুমাত্র অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা।”

টুর্নামেন্টটি চট্টগ্রামের দুই ভেন্যুতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে মাঠে গড়াবে। মোট ৬০ জন ক্রিকেটারের পুল তৈরি করা হয়েছে, যাতে অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও সুযোগ দেয়া যায়। গ্রুপ পর্বের ম্যাচগুলো চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।

বর্তমানে ফরম্যাট চূড়ান্ত না হলেও তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) খেলা হতে পারে। নতুন এই উদ্যোগ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই টুর্নামেন্ট চলাকালীনই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী থাকবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ