শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ধোঁকা দেওয়ার জন্য নয়, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারে যাবো : তারেক রহমান

পাঠক প্রিয়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা, ২৫ জানুয়ারি — বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা দেশের মানুষকে ধোঁকা দিতে যাব না। সরকারে থাকলে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তা বিএনপি জানে।” রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অনেকে বলছেন আমরা ফ্যামিলি কার্ড দেব। আমরা কখনো এমন কথা বলিনি। আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হবে।” তারেক রহমান বলেন, ভাষা শেখানো, কর্মসংস্থান, মা-বোনদের জন্য ছোট ঋণ, কম্পিউটার শিক্ষা ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ইত্যাদি বিষয়গুলো সরকারে গেলে তারা প্রথমেই শুরু করবে।

তিনি ভোট ও নিরাপত্তা সংক্রান্ত বার্তাও দেন, বলেন, “ভোটকেন্দ্রে শেষ পর্যন্ত অপেক্ষা করব যাতে ভোট ডাকাতি না হয়। বিজয়ী হলে আবার চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।”

সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের প্রধান নির্বাচন সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন ও জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ