রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

ধানের শীষ প্রতীকের প্রচারণায় যুবদলের দায়িত্ব বণ্টন, লক্ষ্নীপুর-৪ আসনে ইসতিয়াক মাহমুদ মানিক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক


কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংসদীয় আসনভিত্তিক দায়িত্ব দিয়ে নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের প্রচারণা জোরদার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দায়িত্ববণ্টন করেছে।
২২ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এর ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
সংসদীয় আসনভিত্তিক প্রচারণা কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য নেতৃবৃন্দ নিয়োজিত। সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা আরও জোরদার ও কার্যকর করতে কেন্দ্রীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দায়িত্ব বণ্টন করেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটি দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রচার কার্যক্রম সমন্বয় ও তদারকি করার জন্য নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছে।

সংসদীয় আসন লক্ষ্ণীপুর-৪ এর দায়িত্ব পেয়েছেন লক্ষীপুর জেলার কৃতি সন্তান ইসতিয়াক মাহমুদ মানিক।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা: দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রার্থী ও জেলা নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখা। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন। নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রেখে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা। মাঠে প্রচারণা আরও সুসংগঠিত ও গতিশীল করা। ভোটারদের কাছে দলের বার্তা দ্রুত ও সরাসরি পৌঁছে দেওয়া।

দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও সংসদীয় আসনের তালিকা আলাদাভাবে প্রকাশিত হয়েছে।

লক্ষ্ণীপুর-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত ইসতিয়াক মাহমুদ মানিক বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির প্রবক্তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার রাজনীতির দার্শনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পেরে নিজেকে সৌভাগবান এবং গর্ববোধ করেন।

১৯৯৫ সালে ১৩ বছর বয়স অস্টম শ্রেণির ছাত্রাবস্থায় ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, ইসতিয়াক মাহমুদ মানিক। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে অদ্যাবধি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এরপর স্বেচ্ছাসেবক দল এবং বর্তমানে যুবদল এর নেতৃত্বে রাজনীতি করছেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আনুগত্য করে আমৃত্যু রাজনীতি করে যাবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে তিনি ৪টি রাজনৈতিক মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখে। ২০১৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হন এবং ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্ত হন।

ইসতিয়াক মাহমুদ মানিক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদ (২০১৬-২০১৯) রাজিব-আকরাম কমিটির সহ-দপ্তর সম্পাদক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় সংসদ (২০২০-২০২৩) বাবু-জুয়েল কমিটির সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি জিয়া মঞ্চ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক , আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম (নোফেল) এর সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ