শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রবিবার সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “প্রতিশ্রুতি দিয়ে যদি তা বাস্তবায়নের চেষ্টা না করা হয়, তাহলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই। জনগণ তখন সেই দলের পাশে দাঁড়াবে না।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি দমন না করতে পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না।

দুর্নীতিবিরোধী অবস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকারের বার্তা যদি স্পষ্টভাবে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হয়, তাহলে চাঁদাবাজিসহ নানা অপরাধ অনেকখানি কমে যাবে। “একটা সরকারের অনেক বার্তা অনেক সমস্যার সমাধান করতে পারে,” যোগ করেন তিনি।

তরুণদের বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে তিনি বলেন, বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে যেন পিছিয়ে না পড়েন, সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরিবেশ ও পানি ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, খাল খনন করলে বৃষ্টিজনিত জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে। এ কারণে ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির।

শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা চিহ্নিত করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে বিশেষ মানের শ্রমশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু জেলায় জেলায় হাসপাতাল নির্মাণ করাই টেকসই সমাধান নয়। বরং হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, দেশের সব স্কুলকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকরা একযোগে পাঠদান করতে পারেন। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান এবং বলেন, “দেশ গঠনে তরুণদের চিন্তা ও পরামর্শ বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ