শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রতীক বেগম জিয়া’ : সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া।” তিনি নেত্রীর রোগমুক্তি কামনায় সবার দোয়া চান এবং একই সঙ্গে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও নিরাপত্তার জন্যও দোয়া করতে আহ্বান জানান।

বুধবার দুপুরে পেকুয়ার বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে টৈটংয়ে এক পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, “এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই দেশ ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আরও বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে এবং ভোটারদের সামনে বিএনপির অবস্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।

গণসংযোগকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সালাহউদ্দিন আহমদের প্রতি সমর্থন জানান এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তিনি পথসভা শেষ করে দিনের অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে নির্বাচনি এলাকা পরিদর্শন অব্যাহত রাখেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ