বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

দুস্থ প্রতিবন্ধীদের বিএনপি নেতার সহায়তা

পাঠক প্রিয়

করোনার প্রকোপে দিশেহারা খেটে খাওয়া ও দুস্থ মানুষ ছুটছে খাবারের আশায়। একাধিক জায়গা ঘুরে কিছু না কিছু পাচ্ছেন এদের অনেকে। কিন্তু দুস্থদের মধ্যেও প্রতিবন্ধী যারা তাদের সেই সুযোগ নেই বললেই চলে। তাই এদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম এ মুহিত। তার পক্ষ থেকে প্রতিবন্ধীদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী।

একাদশ সংসদ নির্বাচনে এই আসনের ধানের শীষের প্রার্থী এম এ মুহিত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার পক্ষ থেকে উপজেলার নেতারা প্রতিবন্ধী আছেন এমন ২৫০টি পরিবারে ১৫ দিনের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।

প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। ঘরে বসে দুর্দিনে খাদ্য সহায়তা পেয়ে খুশি এসব পরিবারে সদস্যরা। সহায়তা পাওয়া এসব পরিবারের মধ্যে কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বা বিকলঙ্গ।

এদিকে এম এ মুহিতের সহায়তায় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি পৌরসভাসহ মোট ১৪টি ইউনিয়নে সাড়ে পাঁচ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ