সোমবার, মে ১১, ২০২৬

দুমকি উপজেলার সাতানীতে জমির বিরোধ, বৃদ্ধকে মারধর

পাঠক প্রিয়

জাকির হোসেন হাওলাদার, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জোমাদ্দার বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৬) সাথে একই বাড়ির মৃত মোকছেদ জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৫০) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল।
সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে বসত:ঘর (একতলা পাকা ভবন) নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বৃদ্ধ বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে বেধরক কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এসময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ