শনিবার, জুলাই ১৮, ২০২৬

দুই ঘণ্টা ধরে ইসির সামনে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ব্যালট পেপার নিয়ে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) রবিবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টা ধরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করেছে।

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কর্মসূচির সময় রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, “ব্যালট পেপার ইস্যুসহ একাধিক বিষয় নিয়ে আমাদের আপত্তি রয়েছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে। তারা নিয়মিতভাবে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে এবং সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ করছে, যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ নেই। আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এখানে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

ছাত্রদলের ঘেরাও কর্মসূচির কারণে ইসির কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে পুলিশ, র‍্যাব এবং কোস্টগার্ড অবস্থান রাখলেও দুপুর ১টার পর সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

এই কর্মসূচি নির্ধারিত সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলেছিল এবং দুপুর ১টার দিকে শেষ হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ