শনিবার, জুলাই ১৮, ২০২৬

দীর্ঘদিন পর বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীর্ঘ সময় দলের বাইরে থাকার পর অবশেষে স্বস্তির খবর পেলেন বিএনপির ১৩ জন নেতা। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের এর আগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন— মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খোদেজা রহিম কলি, রংপুর জেলার পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হাসান জুয়েল, কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল, মো. মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল আলম রাসেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলীয় ফোরামে আবেদন করলে তা পর্যালোচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের ঐক্য ও শক্তি বৃদ্ধি পাবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ