রবিবার, আগস্ট ৯, ২০২৬

থানার গ্যারেজ থেকেও চুরি, শিশুর দ্বারা মোটরসাইকেল চুরির ভয়ংকর চক্রের পর্দাফাঁস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীতে শিশুদের ব্যবহার করে মোটরসাইকেল চুরির একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটি এতটাই দুঃসাহসী যে থানার ভেতরের গ্যারেজ থেকেও চুরি করতে পিছপা হয়নি।

গত ১০ জানুয়ারি ভোর ৪টা ৩৯ মিনিটে ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি বাইকের অ্যালার্ম খুলে মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর দেড় হাজারের বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চুরিতে সরাসরি জড়িত দুইজনই শিশু—একজনের বয়স ১২ ও অন্যজনের বয়স ১৫ বছর।

পুলিশ জানায়, চক্রের মূল হোতা রহমতুল্লাহ ও ইব্রাহীম ঢাকার বাইরে থেকে পুরো কার্যক্রম পরিচালনা করত। সাইদুর (সাইদুল) নামের আরেক সদস্য গ্যারেজ ও চুরির টার্গেট ঠিক করে দিত। চুরি করা মোটরসাইকেলের রঙ, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে সীমান্ত এলাকায় বিক্রি করা হতো।

ভাটারা থানার ওসি ইমাউল হক বলেন, চক্রটি গত দুই বছরে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক সদস্যদের গ্রেফতার ও আরও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ