শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্ট সামনে, ২৩ সদস্যের দল ঘোষণা করল বাফুফে

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের মতোই দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক আফঈদা খন্দকার। আসন্ন সিরিজে বাংলাদেশ ২৬ নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়ার এবং ২ ডিসেম্বর মাঠে নামবে আজারবাইজানের বিপক্ষে।

সোমবার (২৪ নভেম্বর) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে অনুষ্ঠিতব্য তিন জাতি টুর্নামেন্টের জন্য ঘোষিত দল প্রকাশ করেন জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।

প্রত্যাশা থাকলেও আলোচিত পাঁচ সিনিয়র খেলোয়াড়—সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, সুমাইয়া মাতসুশিমা ও মাসুরা পারভীন—এবারও জায়গা পাননি স্কোয়াডে। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর পর থেকে তারা এখনো জাতীয় দলের বাইরে আছেন।

নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। তিনি বলেন, “এই দলটি আমাদের পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে। মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চাই।”

আগামী ২৬ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ২ ডিসেম্বর একই ভেন্যুতে তাদের দ্বিতীয় ম্যাচ আজারবাইজানের বিরুদ্ধে।

বাফুফে আশা করছে, এই ত্রিদেশীয় টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলের মেয়েদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ