শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ইতোমধ্যে দ্বিতীয় দফায় আরও ১৫০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান বলেন, “এ দফায় আরও ১৫০ আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে মোট ২০০ আসনে প্রার্থীঘোষণা সম্পন্ন হলো। আগামী দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবো।”

তিনি আরো জানান, দলের প্রতিটি প্রার্থীকে ইতোমধ্যে নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের কাছে দলের অবস্থান ও লক্ষ্যের কথা তুলে ধরতে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনে পূর্ণ উদ্যমে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ