মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

তারেক রহমান মানুষের হৃদয় জয় করেছেন: সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫ – দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে মানুষের হৃদয় জয় করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই অভিজ্ঞতাকে বর্ণনা করতে জুলিয়াস সিজারের প্রখ্যাত শব্দত্রয়ী উক্তি ব্যবহার করেছেন—“এলাম, দেখলাম, জয় করলাম”।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালাহউদ্দিন লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা ও জাতির প্রতি গভীর অঙ্গীকার রাখেন। তিনি তারেক রহমানের কথার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, “আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য—আমার দেশের জন্য।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান এবং পরে গুলশানের বাসায় ফিরে আসেন

এভাবে দেশে ফিরেই তারেক রহমান রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, যা দলের মধ্যে উচ্ছ্বাস এবং জনমত উজ্জীবিত করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ