মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনায় সৃষ্ট জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও তার অভ্যর্থনাকে কেন্দ্র করে সৃষ্ট জনদুর্ভোগের জন্য বিএনপি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে, তা ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করে দলটি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হন। এতে রাজধানী কার্যত জনসমুদ্রে পরিণত হয় এবং স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হয়। বিএনপি এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলের জন্য আবেগঘন হলেও এর ফলে রাজধানীবাসীর যে ভোগান্তি হয়েছে, তা গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

দীর্ঘ নির্বাসন শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তারেক রহমানের সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) ছিল মানুষের ঢলে লোকারণ্য। সংবর্ধনা মঞ্চে বক্তব্যের পর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। নেতা-কর্মীদের ভিড় পেরিয়ে সংবর্ধনা মঞ্চ থেকে হাসপাতালে পৌঁছাতে তার সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ফেরেন।

বিএনপি জানিয়েছে, এই বিপুল জনসমাগম দলের জন্য আবেগঘন হলেও রাজধানীবাসীর দুর্ভোগও তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। দল ঘটনার সম্যক মূল্যায়ন করছে এবং জনজীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ