শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ৭ রুটে স্পেশাল ট্রেন চেয়ে রেল মন্ত্রণালয়ে বিএনপির আবেদন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতার সমাগম হবে বলে জানিয়েছে বিএনপি। তাদের যাতায়াতের সুবিধার্থে ৭টি রুটে ‘স্পেশাল ট্রেন’ অথবা অতিরিক্ত বগি রিজার্ভের অনুমতি চেয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করেছে দলটি।

বৃহস্পতিবার (আজ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় সমবেত হবেন। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএনপি কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা—এই সাতটি রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার আবেদন জানিয়েছে। সংশ্লিষ্ট রুটগুলোতে ট্রেন চলাচলের অনুমতি প্রদানের জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দলটি।

এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ