শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ঢাবিতে শুরু হলো ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ ফেব্রুয়ারি: ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনেও শুরু হয়েছে বাংলা সিনেমার অন্যতম বৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। এবারের ২৪তম আসর মঙ্গলবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে উদ্বোধন করা হয়। উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র সমালোচক মইনুদ্দিন খালিদ। অনুষ্ঠান শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পণ বলেন, “যান্ত্রিক নগরজীবনে সম্মিলিতভাবে সিনেমা দেখার সংস্কৃতি দিন দিন কমে যাচ্ছে। সামাজিক শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রকে একসঙ্গে উপভোগ করার যে আবেদন, সেটি ফিরিয়ে আনতেই টিএসসির বড় পর্দায় হল সংস্কৃতিকে পুনর্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।”

সংগঠনটির সভাপতি রেহনুমা শাহরীন জানান, এবারের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’ দর্শকদের বাংলা চলচ্চিত্রের শেকড়ের খুব কাছাকাছি নিয়ে যাবে। তিনি আরও বলেন, “এখানে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা যেমন উঠে আসবে, তেমনি রোমাঞ্চ ও জীবনবোধও ধরা দেবে একই পর্দায়। প্রদর্শনীর প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, যাতে শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ সবাই এই আয়োজনে অংশ নিতে পারেন।”

উৎসবে নতুন ও পুরনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে সিনেমা দেখানো হবে—সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায়।

উদ্বোধনী দিনেই সন্ধ্যা সাড়ে ছয়টায় আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। পরবর্তী দিনগুলোতে প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’, রায়হান রাফীর ‘তাণ্ডব’, সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’, মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’, কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’, তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’, তানিম নূরের ‘উৎসব’, বেলাল আহমেদের ‘নয়নের আলো’, কাজী হায়াতের ‘ধর’, এবং কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। এছাড়া তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’ প্রদর্শিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনেই প্রায় চার শতাধিক টিকিট বিক্রি হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ