রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা জনসভায় তারেক রহমান

পাঠক প্রিয়

বাসস

 

ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শুক্রবার বিকেলে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। সভাটি শুরু হয় মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এটি অনুষ্ঠিত হয়েছে ভাষানটেকের বিআরবি মাঠে।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে উপস্থিত নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘ভোট দিব কীসে, ধানের শীষে’ প্রভৃতি স্লোগান দেন।

রাতের সভায় দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। ভাষানটেক থানা বিএনপি আয়োজন করেছে এই জনসভা, যার সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।

এদিন দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে জমায়েত হতে শুরু করেন। বেলা গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে ভাষানটেকের বিআরবি মাঠ ইতোমধ্যে জনসমুদ্রে পূর্ণ হয়ে ওঠে।

বিএনপির নেতা-কর্মীরা হলুদ টুপি, ধানের শীষ চিহ্ন সম্বলিত একরঙা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি যুক্ত গেঞ্জি, ব্যানার, ফেস্টুনসহ দলের নেতাদের ছবি নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। জনসভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ