শনিবার, জুলাই ১৮, ২০২৬

ঢাকা ‘কোনো সিট দিবো না’ মন্তব্যে বিতর্কে জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ঢাকায় কোনো সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে।” গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি গাড়িতে বসে কোথাও যাওয়ার সময় তিনি এসব কথা বলছিলেন।

ভিডিওতে ডা. খালিদুজ্জামান আরও বলেন, “ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।”

এছাড়া তিনি দাবি করেন, “এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী করে, এটা নিয়ে ভয় পেও না। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে। নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনো সিটই দিবো না।”

তার এমন বক্তব্যকে অনেকেই নির্বাচনী আচরণবিধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মন্তব্যটির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে এখনো ডা. খালিদুজ্জামানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বক্তব্য নিয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ